মুক্তিযদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়া উদ্দীনের মৃত্যুতে খুলনা মহানগর জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি এম.এস রাশিদা করিম।
সভায় নেতৃবৃন্দ বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়া উদ্দীন ছিলেন বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।
বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা শাহিন আজাদ, মো. হায়দার আলী, চৌধুরী হাবিবুর রহমান, মোশারফ হোসেন হাওলাদার, অধ্যাপক আব্দুল আজিজ, ডা. আলম সিদ্দিকী, ডা. জয়দেব গোলদার, মো. বাদল মুন্সী, আব্দুল আল মামুন, রেবা খাতুন, মো. ওসমান গনি, নূর ইসলাম হিরা, আলাউদ্দীন হোসেন, নুরুজ্জামান রনি, মো. নাজমুল হুদা, তপন কুমার শীল, নয়ন কুমার, অ্যাডভোকেট সায়েলা নিরা, সালমা ইয়াসমিন রিনা, খাদিজা পারভীন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, রেবেকা খাতুন, জয়দেব ঘোষ খোকা, ডা. শামিমা পারভীন, কবি তরুণ কুমার শীল, রিনা ফারহানা, মোকারম হোসেন নান্নু, জাহিদ হাসান, আছাবুর মুন্সী, নাসির শেখ, মো. রহিম, রানিমা খাতুন প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর জাতীয় পার্টির-জাপা সাধারণ সম্পাদক কাজী মাছুম আহম্মেদ।
ইত্তেফাক/ইউবি