যশোরের চিত্রশিল্পী সোহেল প্রাণন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। কিডনিজনিত জটিলতায় ভুগছেন তিনি।
দুদিন পর পর কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। যা খুবই ব্যয়বহুল। টগবগে এই চিত্রশিল্পী হঠাৎ করে অসুস্থ হয়ে প্রথমে বাংলাদেশ মেডিকেল ও পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলরের সিএমএসতে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
সে জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না। এ অবস্থায় প্রাণনের জীবন বাঁচাতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রাণন বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে, নেফ্রোলজী বিভাগের ৩য় তলায় এমপি ৫নং বেডে চিকিৎসাধীন আছেন। এমতাবস্থায় প্রাণনের উন্নত চিকিৎসা করানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশে থাকা প্রবাসি ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: জাকির হোসেন মিন্টু (প্রাণনের ছোট ভাই)- ০১৭১২৩৫১৬৬৯ (বিকাশ ব্যক্তিগত)। ব্যাংক একাউন্ট-১৩৮২১০৪০০১৭৭৭৯, মুহম্মদ সামসুজ্জামান, প্রাইম ব্যাংক লিমিটেড, আসাদ গেট শাখা, ঢাকা।
ইত্তেফাক/ইউবি