জলঢাকায় রেলপথের দাবিতে মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় রেলপথের দাবিতে মানববন্ধন করেছে “জলঢাকা রেলপথ চাই” নামে একটি নবগঠিত কমিটি। গতকাল সোমবার দূপুরে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গাফ্ফার, সদস্য সচিব অবিনাশ রায়, অনাথ আশ্রম "চাঁদমনি" চাওড়াডাঙ্গির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জসির উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, সামাজিক সংগঠন "শিকড়" এর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,স্পন্দন শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম, সা: সম্পাদক মনিরুজ্জামান লেবু, প্রমুখ।

উক্ত মানববন্ধনে় বক্তারা নীলফামারী ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফাকে ধন্যবাদ জানান, কারন এমপি জলঢাকাবাসীর শত বছরের প্রাণের দাবি রেলপথ স্থাপনের কথা তুলে ধরে সংসদে জোরালো বক্তব্য দেন।

বক্তারা এ সময় বলেন, জলঢাকাবাসীর শত বছরের প্রাণের দাবি এই রেলপথ। তারা আরও বলেন, সম্প্রতি সরকারি যাচাই বাছাইয়ের সমীক্ষা রিপোর্টে "ডোমার টু ভোটমারী ভায়া জলঢাকার নাম উঠে এসেছে। তাই কোনোভাবে যেন প্রকল্প থেকে জলঢাকার নামটি বাদ না পড়ে এবং দ্রুত এই রেলপথ সংযোগ বাস্তবায়নের দাবি তুলেন সরকারের কাছে।

এর আগে রোববার রাতে ডালিয়া রোডস্থ বটতলীতে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফফারকে আহবায়ক, প্রভাষক অবিনাশ রায়কে সদস্য সচিব ও ৭ জনকে যুগ্ম আহবায়ক করে প্রথম পর্যায়ে ৫১ সদস্য বিশিষ্ট জলঢাকা রেলপথ চাই কমিটি গঠন করা হয়।

ইত্তেফাক/নূহু