কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় আজ ১ আগস্ট রাত ১২টা ১ মিনিটে ৬৮ টি মোমবাতি জ্বালিয়ে দ্বিতীয়বারের মত বিলুপ্ত ছিটমহল বাংলাদেশে অন্তর্ভূক্ত হওয়ায় এই দিনটি পালন করে। দাসিয়ারছড়াবাসী পুর্নাঙ্গ নাগরিক। এ আনন্দে সন্ধ্যা থেকে গোটা দাসিয়ারছড়াবাসী প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছিটমহল বিনিময় বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ ঊরাঁও, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার, ছিটমহল বিনিময় ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, জাহেদা খাতুন, ফরিদা খাতুন, সুমিসহ শতশত ছিটমহলবাসী।
শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু