গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় ওয়াদুদ মোল্যা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবরদী দরগা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার চন্ডিবরদী গ্রামের মৃত. ফাকের মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ওয়াদুদ মোল্যা ঢাকা-খুলনা সড়কের উপর পাট রোদে শুকানোর জন্য বাঁশের আড়ে উঠাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা গোপালগঞ্জগামী একটি ফালগুনি পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মুকসুদপুর থানার ওসি তদন্ত জাফর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই