কালিহাতীতে ট্রাক খাদে পড়ে চালক নিহত

 
টাঙ্গাইলের কালিহাতীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এতে ট্রাকের হেলপার আহত হন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চরভাবলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক ঘাটাইলের হারুণ অর রশিদ (৪০)।
 
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি তেলবাহী ট্রাক কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। এছাড়া ট্রাকের হেলপারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  
 
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 
 
ইত্তেফাক/কেকে