বঙ্গবন্ধুর প্রতি পরিবেশ ও বনমন্ত্রীর শ্রদ্ধা

 
শোকের মাসের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশ ও বনমন্ত্রী অনোয়ার হোসেন মঞ্জু।
 
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর মন্ত্রী পবিত্র ফাতেহাপাঠ করেন। পরে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
 
এ সময় জাতীয়পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক অ্যাড. হুমায়ূন কবির, ভাণ্ডারিয়া উপজেলার গৌরপুর ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান, মন্ত্রীর এপিএস মেজবাহ উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শুকুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ  সাইফুল ইসলাম, মো. এমদাদুল হক বিশ্বাস, দফতর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 
পরে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব শেখ সাইফুল ইসলাম। এতে মন্ত্রীসহ দলের নেতা কর্মীরা অংশ নেন।
 
ইত্তেফাক/জামান