নোয়াখালীর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ কাজী আমিরুল ইসলাম এর শোক সভা মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের খিজির হায়াত খানের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।এটি পরিচালনা করেন, বসুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের। বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, কেন্দ্রীয় আ’লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম ছারওয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট শহিদুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, মরহুমের সন্তান রেজাউল করিম প্রমুখ।
ইত্তেফাক/জামান