কমলনগরে মহিলা জামায়াতের ২ কর্মী আটক

লক্ষ্মীপুর কমলনগরে মহিলা জাময়াতের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চর ফলকন গ্রামের আবদুর রহিম মওলানার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন চর ফলকন গ্রামের  শাহাবুদ্দিন রনির স্ত্রী ফারজানা আক্তার শিউলি এবং চর লরেন্স ইউনিয়নের হারুন মেম্বারের স্ত্রী রাহেনা আক্তার নিরু। গত বছরের নভেম্বরে একই বাড়ি থেকে ৯ মহিলা জামায়াত  কর্মীকে আটক করা হয়েছিল।

কমলনগর থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান নাশকতার উদ্দেশ্যে তারা ২০/২৫ জন গোপন সাভায় মিলিত হয়। ২জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু