চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার মদনা এলাকা থেকে প্রায় ২১ কোটি টাকা মূল্যে কোবরা সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে এ বিষ উদ্ধার করা হয়েছে।
বিজিবি’র চুয়াডাঙা ৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি’র সুলতানপুর ক্যাম্পের একটি টহল দল মঙ্গলবার নৈশ টহলে বের হয়। রাত সাড়ে ৩টার দিকে মদনা গ্রামে ব্যাগ হাতে দু’ জন লোককে দেখতে পায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই দু’জন বাঁশ বাগানের ভিতর ঢুকে পড়ে। বিজিবি’র সদস্যরা তাদের ধাওয়া করলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ দুটির ভিতর থেকে ৪ বোতল কোবরা সাপের বিষ পাওয়া যায়। বিষের ওজন ৩ কেজি ৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৩ লাখ ৩৬ হাহার ৬৪০ টাকা। উদ্ধারকৃত বিষ রাষায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে বলে প্রেস বিজ্ঞপিততে জানানো হয়।
ইত্তেফাক/এমআই