বগুড়ার নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোশারফ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মোশারফ হোসেন উপজেলার রায়পুর গ্রামের মোফাজ্জল প্রামাণিকের ছেলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মোশরাফ হোসেন একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে বগুড়া-নাটোর মহাসড়কসহ বিভিন্ন জায়গায় রোড ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান