সনদ জালিয়াতির অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপকূল ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ দুই শিক্ষককে গ্রেফতার করে কোর্টে চালান করেছে দুদক। বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয় নোয়াখালী জেলার মাইদী বাজার থেকে।
গ্রেফতারকৃতরা হলেন, কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম ও কম্পিউটার প্রভাষক আক্তার হোসেন।তাদেরকে গ্রেফতার করে দুদক সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তালেবুর রহমান বলেন, কম্পিউটার প্রভাষক জাল সনদে চাকরি করছেন, বেতন ভাতা উত্তোলন করছেন ওপর দিকে সহকারী প্রভাষক দুটি তৃতীয় বিভাগ নিয়ে চাকরি করছেন ও পদোন্নতি নিয়েছেন। অধ্যক্ষ এদের নিয়োগও পদোন্নতিতে সুপারিশ করেছেন। বোর্ড মন্ত্রণালয় ও দুদকের তদন্তে এসব অনিয়মও জালিয়াতি ধরা পড়েছে।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০১৭ তারিখে ওই কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুর রব তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জজ কোটে এসব অনিয়মের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
ইত্তেফাক/জামান