ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটো যাত্রী বশির উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুর ৩টায় ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বশির উদ্দিন লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের মৃত পান্জের আলীর ছেলে। বাসের ধাক্কায় অটো বাইকটি দুমড়ে মুচড়ে যায়।
বোরহানউদ্দিন থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বশির ইজিবাইকয়ে (অটো) করে লালমোহনে যাচ্ছিল। পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে বশির আটো থেকে ছিটকে পড়ে সড়কের পাশের গাছের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান