কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুন্নি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের পশ্চিম আপুয়ার খাতা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মো. মমিনুল ইসলাম ভোলার এক মাত্র শিশুকন্যা মুন্নি সকলের অজান্তে বাড়ীর সামনে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/জামান