গলাচিপায় বাবা-মা-মেয়ে খুন

গলাচিপায় বাবা দেলোয়ার হোসেন মোল্লা (৫৫), মা পারভিন বেগম (৪৪) ও পালিত  মেয়ে কাজলি বেগমকে (১৪) হত্যা করেছে দুর্বৃত্তরা। 

 

মঙ্গলবার রাতে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের ইদ্রিস মোল্লার  বাড়িতে এ ঘটনা ঘটে। কাজলি বেগমের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। দেলোয়ার হোসেন ও পারভিন বেগমকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়।

 

প্রতিবেশী এক নারী বুধবার বিকেলে ওই বাড়িতে গিয়ে ঘরের মধ্যে কাজলি এবং বারান্দায় দেলোয়ার হোসেন ও পারভিন বেগমের মৃতদেহ দেখে লোকজনকে জানান। গত বছর ইদ্রিস মোল্লার ছেলে শফিককে হত্যা করা হয়। এরপর থেকে ইদ্রিস মোল্লা বাড়িতে বসবাস না করে শ্বশুর বাড়ি গিয়ে থাকেন এবং ওই বাড়িতে তার ভাই দেলোয়ার পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। শফিক হত্যা মামলার সাক্ষী ছিলেন দেলোয়ায়।

 

গলাচিপা থানার অফিসার ইন চার্জ জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানা যায়নি।

 
ইত্তেফাক/ইউবি