খুঁটিনাটি কিছু বিষয় বাদ দিলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) মোটামুটি সবগুলো বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। যদিও দুপক্ষের মধ্যে এখনো আলোচনা চলছে। ফলে এখনো পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চলমান যুদ্ধ শেষ হওয়ার কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
এমন অবস্থায় আবারো পুরনো কথাই নতুন করে বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন প্রাথমিক সমঝোতাপত্র বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং না হলে বাংলাদেশ সফরে আসার কোনো প্রশ্নই আসে না।
দুটি টেস্ট খেলার জন্য আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা স্টিভেন স্মিথের দলের। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। তারপর শুরু হবে মূল সিরিজ। ২৭-৩১ আগস্ট প্রথম টেস্ট ঢাকায় ও ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমআর