রাজধানীতে ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

পল্লবীর কালশীতে এক ভাঙারি ব্যবসা গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম রাজন (৩৫)।
 
বৃহস্পতিবার ভোরে কালশী কবরস্থান রোডের একটি স্কুলের পেছনে নিজ বাসায় দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজন। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
 
তিনি জানান, দোতালার টিনশেড ঘরে রাজন ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। তার থুতনীতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ওসি আরো জানান, রাজন কালশীতে তার বাবার দোকানে ভাঙারির ব্যবসা করেন। তার দুই স্ত্রী রয়েছেন। পারিবারিক বিরোধ অথবা ব্যবসায়িক টাকা লেনদেনকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটতে পারে।
ইত্তেফাক/এএম।