এবার সুস্বাদু বার্গার মিলবে ফুডপান্ডায়

 
সব রেস্তোরাঁর বার্গার দেখতে একই রকম হলেও ভিন্ন ভিন্ন রন্ধন পদ্ধতির কারণে স্বাদে রয়েছে বৈচিত্র্য। একজনের পক্ষে বার্গারের জন্য বিখ্যাত সব রেস্তোরাঁয় যাওয়া অনেক সময় সম্ভব হয়ে উঠে না। বার্গারপ্রেমিদের এ চাহিদা মেটাতে ফুডপান্ডা নিয়ে এসেছে দারুণ সুযোগ। ঢাকার বিখ্যাত সব রেস্তোরাঁর বার্গার এখন থেকে পাওয়া যাবে ফুডপান্ডায়।
 
গ্রাহকরা এখন থেকে ফুডপান্ডায় পাবেন আমেরিকান বার্গার, বার্গার কিং, টেকআউট ও ম্যাডশেফের বিখ্যাত রেস্তোরাঁর বার্গার। এসব রেস্তোরাঁর ঢাকার সবগুলো শাখা থেকে ফুডপান্ডা তাদের গ্রাহকদের বার্গার সরবরাহ করবে।
 
ফুডপান্ডার হেড অব পার্টনারশিপ অ্যান্ড পিআর সাকেরিনা খালেদ জানান, আমরা সবসময়ই আমাদের গ্রাহকদের নতুন নতুন সেবা দিতে চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবার বিখ্যাত সব বার্গার সরবরাহ করবো আমরা। গ্রাহকরা আমাদের কাছ থেকে যেভাবে উন্নতমানের পিজা পেয়ে থাকেন, সেভাবেই তারা আমাদের কাছ থেকে উন্নতমানের বার্গার পাবেন বলে আশা করছি।
 
উল্লেখ্য, বাংলাদেশসহ এশিয়ার ৯টি দেশে ফুডপান্ডা তাদের সেবা দিচ্ছে। ওয়েবসাইট (www.foodpanda.com.bd) ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফুডপান্ডায় খাবার অর্ডার দেয়া যায়।
 
ইত্তেফাক/এমআর