চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিমান বন্দরের একটি ঘনিষ্ঠ সূত্র রাত পৌনে ৮টায় জানায়, একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে গেলে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ব্যবস্থা নেয়। কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে।
ইত্তেফাক/ইউবি