পাঁচবিবিতে সাপের কামড়ে একজনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে বৃহস্পতিবার রাতে সাপের কামড়ে আলম হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আলম হোসেন উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।  
 
নিহতের বড় ভাই স্কুল শিক্ষক সোহরাব হোসেন জানান, নিজ বাড়ির বাইরে বসে থাকার সময় মুরগীর ঘর থেকে মরগী বের হয়ে চেঁচামেচি করতে করতে তার গায়ে এসে পড়ে। পরে মুরগীটি নিয়ে তিনি ঘরে রাখতে যান। এসময় সেখানে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা ঝাড়–ফুক দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিষ নামাতে না পারায় তাকে ঐ রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপের বিষের ভ্যাকসিন না থাকায় দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআই