ফিরছে ওয়াসিম-ওয়াকার জুটি!

 
আবারো জুটিবদ্ধ হতে যাচ্ছেন নব্বই দশকের ভয়ঙ্কর পেস জুটি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। না, সাবেক এই দুই পাকিস্তানি অধিনায়ক ক্রিকেটে ফিরছেন না। তাদের এক সাথে নিয়ে আসছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দল মুলতান সুলতানস।
 
ওয়াকারকে ফ্র্যাঞ্চাইজিটি দলের মেন্টর ও প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে। আর ওয়াসিম আকরাম ক্রিকেট অপারেশন্সের পরিচালকের ভূমিকায় কাজ করেছেন। ওয়াসিম আকরাম এর আগে কাজ করেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘকাল ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাথে।
 
এখনো ওয়াসিম ওয়াকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। তবে, ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে আগস্টের তৃতীয় সপ্তাহে করাচিতে চুক্তির আনুষ্ঠানিক কাজ হয়ে যাবে।
 
ইত্তেফাক/এমআর