বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলের গাতিপাড়া  সীমান্ত থেকে শুক্রবার ভোরে ভারত থেকে চোরা পথে আসা ফেনসিডিলসহ  আলিমুজ্জামান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
 
আলিমুজ্জামান বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের আব্দুল জলিলের  ছেলে।
 
২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. তারিকুল হাকিম জানান, গোপন সুত্রে সংবাদ পেয়ে দৌলতপুর বিওপির টহলদল  গাতিপাড়া মসজিদের সামনে থেকে তাকে আটক করে। পরে তার  কাছে থাকা একটি ব্যাগ থেকে ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটক এ  মাদক ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি