তালায় জামায়াত নেতা গ্রেফতার

 
সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম তালা উপজেলার দোহার গ্রামের রইচউদ্দিনের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানার তৎকালীন ওসি আক্তারুজ্জামানের ওপর হামলা মামলার আসামি।
 
ইত্তেফাক/জামান