মিরপুরে গৃহবধূর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

 
রাজধানীর মিরপুরের রূপনগরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিভা রানী (৫৫)। শুক্রবার রাত ৯ টার দিকে পুলিশ গৃহবধূর বাসা থেকে লাশটি উদ্ধার করে। বিভা রানীর ভাই দুলাল জানিয়েছেন, পরিবারের লোকজন তাকে হত্যা করেছে। এ ব্যাপারে তিনি থানায় একটি মামলা দায়ের করবেন।
 
দুলাল জানান, বিভা রানীর গ্রামের বাড়ি শরীয়তপুরে। তার স্বামীর নাম নিখিল সরকার। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে। গত বছর তার ছেলের বিয়ে নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝগড়া ঝাটি হয়। এ কারণে বিভা রানী তার গ্রামের বাড়ি চলে যায়। গত বৃহস্পতিবার বিভা রানী ঢাকায় তার স্বামীর বাসায় আসেন। গতকাল ওই বাসা থেকে তার লাশ উদ্ধার হয়েছে।
 
ইত্তেফাক/কেকে