মাগুরায় ৪৭ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

মাগুরার আড়পাড়া থেকে শনিবার সকালে ৪৭ হাজার ২৮০টি যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। 
 
৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায়  ‘এসপি গোন্ডেন লাইন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। বিজিবির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল এ উদ্ধার অভিযান পরিচলানা করে । বাসটি  সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিল। এ তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ট্যাবলেট কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি