জেলার পবা উপজেলার হরিপুর এলাকার সেলিম রেজা ওরফে সেলিম মেম্বারকে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার সকালে হরিপুর এলাকার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ জানান, সেলিম মেম্বার মাদকের মামলায় দীর্ঘ দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পবা উপজেলার হরিপুর এলাকার মৃত আজিজ কোটুর ছেলে এবং হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি