বালিয়াকান্দিতে ভুয়া র‌্যাব কর্মকর্তাসহ আটক ৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভুয়া র‌্যাব কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. তৌহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলার শহিদুল্লাহ মিয়ার কন্যা মোছা. রিক্তা খাতুন (২০), সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. ওয়াসিম আকরাম (২০) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কছিমুদ্দিন ব্যাপারীডাঙ্গী গ্রামের সোহেল রানা (২২)।
 
শনিবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রেস বিজ্ঞতিতে জানান, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা আদায়ের পায়তারা করছিল।  খবর পেয়ে  তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রাইভেটকার, হ্যান্ডক্যাপ, মোবাইল, বাঁশি এবং ১৭ হাজার টাকা  উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি