মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম ওলি মিয়া (২৪)। শনিবার বিকালে পৌর শহরের টেংগাপাড়া এলাকার রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঐ শ্রমিক ওয়ার্কসপে কাজ করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওলি মিয়া পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার ছালিউড়া গ্রামের  রমজান আলীর ছেলে।

ইত্তেফাক/নূহু