রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করায় রফিক মোল্যা (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশের সহায়তায় বালিয়াকান্দি থানা পুলিশ শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করে।
আজ রবিবার দুপুরে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মোল্যা রফিক নামে আইডি থেকে ফেসবুকে ১ আগস্ট প্রধানমন্ত্রীর ২টি ছবি বিকৃত করে পোস্ট করেন। এ ঘটনায় গত শনিবার জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া মোড়ল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।
মোল্যা রফিক বালিয়াকান্দি উপজেলা লক্ষনদীয়া গ্রামের কবিবর মোল্যার ছেলে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে