ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে ব্যর্থ হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে খেলতে নেমে বল হাতে ১ উইকেট শিকার ও ব্যাট হাতে ১ রান করেন জ্যামাইকা তালাওয়াশের সাকিব। ১২ রানে হারে তালাওয়াশ।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ট্রাইডেন্টস। ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। বল হাতে পাঁচ নম্বর বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৩০ রান পর্যন্ত যেতে পারে তালাওয়াশ। ওপেনার হিসেবে ৫৩ রান করে তালাওয়াশের হার রুখতে পারেননি লেন্ডল সিমন্স। চার নম্বরে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি সাকিব। ৩ বলে ১ রান করেন তিনি।
ইত্তেফাক/রেজা