কুমিল্লার চান্দিনায় পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জুয়েল (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক জুয়েল লক্ষীপুর জেলার চন্দগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের খোরমেদ আলম এর ছেলে।
রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার খাদঘর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। এ অভিযানের দায়িত্বে ছিলেন ইনচার্জ (এস.আই) মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী জোনাকী পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু