নেত্রকোনার মোহনগঞ্জে পানিতে ডুবে কে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস (৮)। সে পৌর এলাকার টেংগাপাড়া গ্রামের বাসিন্দা সুমন মিয়ার কন্যা। রবিবার বিকালে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে গোসল করার সময় ডুব দিয়ে আর ভেসে উঠতে পারেনি। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু