সাতক্ষীরায় জামায়াতের দুই নেতাকর্মীসহ গ্রেফতার ৮৩

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের দুই নেতাকর্মীসহ ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার আটক করা হয়। 
 
এ সময় একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১৩০ পিস ভারতীয় শাড়ি, ৪৬৭ পিস থান কাপড়, ২৬ পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও ৮৫ গ্রাম গাঁঁজা উদ্ধার করা হয। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩৩ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৬ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ১৩ ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে