রাজধানীর বনশ্রীতে নির্যাতনে নিহত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট সমন্বয় পাড়া গ্রামের নজরুল ইসলাম নজুর মেয়ে গৃহকর্মী লাইলী বেগমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ করে। এই প্রতিবাদে অংশ গ্রহণ করেছেন দাসিয়ার ছড়ার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল এগারটায় দাসিয়ারছড়া সমন্বয়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দাসিয়ারছড়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কামালপুর মইনুল হক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শেখ ফজিলাতুননেছা দাখিল মাদরাসা ও দাসিয়ার ছড়া বাক শ্রবন ও অটিস্টিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী স্বস্ব প্রতিষ্ঠানে একই সময়ে এ কর্মসূচি পালন করে।
দাসিয়ারছড়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালনের সময় সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষিকা মোহসেনা বেগমসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা লাইলীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, ভারতের জেলে আটক লাইলীর স্বামী লজরুল হককে ফিরিয়ে আনাসহ লাইলীর বাচ্চাদের ভরণ-পোষণের দায়িত্ব নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
ইত্তেফাক/কেকে