রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাএাবাড়ী থানাধীন ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম মো. সেলিম (৩০)। তিনি প্রেস ব্যবসায়ী বলে জানা গেছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, আজ সোমবার সকালে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে সেলিম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত মো. সেলিমের পিতা মৃত আব্দুল আজিজ। তিনি ১৪/৫ বানিয়া নগর সূএাপুরে তিনি থাকতেন। তার ২ ছেলে রয়েছে বলে জানা গেছে।