খুলনায় জাতীয় শ্রমিক পার্টির আলোচনা সভা

খুলনায় জাতীয় শ্রমিক পার্টির (জেপি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন তপন কুমার শীল। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাছুদ আহম্মেদ।
 
বক্তৃতা করেন মো. বাবুল হাওলাদার, মো. ইব্রাহিম, মো. গফফার শেখ, কালু মণ্ডল, রেবা খাতুন, মো. আল আমিন, মো. ইসমাইল, মোহাম্মদ আলী, শামিমা পারভীন, মো. দেলোয়ার হোসেন, সুপ্তি সাহা, মো. আশরাফ, পারভীন হাওলাদার, যুব সংহতি মো. আলাউদ্দীন হোসেন, ওলামা পার্টি মো. নুরুজ্জামান রনি, আব্দুল্লাহ আল মামুন, জাতীয় মহিলা পার্টির সালমা ইয়াসমিন রিনা, খাদিজা পারভীন, ছাত্র সমাজের মো. নাজমুল হুদা ও নয়ন কুমার রায় প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি