পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র‌্যাব

 
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করে সাজা দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড দেয়া হয়।
 
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জন নারী ও পুরুষ সদস্যকে আটক করে।
 
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম এ ঝটিকা অভিযানে নেতৃত্ব দেন। র‌্যাব-২ এর অপারেশন অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) এএসপি মো. মিজানুর রহমান বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
সাজাপ্রাপ্তরা হলেন- মো. রাসেল, মো. নুরুজ্জামান, মো. লাভলু, মো. স্বপন, রেজাউল ইসলাম, রাহেলা বেগম, মোছা. সুফিয়া, মো. সেলিম, নজরুল ইসলাম দুলাল, জীবন শিকদার, মো. সুজন, মো. আবদুল হান্নান, মো. মনসুর, টুটুল শেখ, দেলোয়ার হোসেন, এনামুল হক সালু ও রোজিনা বেগম। বাসস।
 
ইত্তেফাক/মণ্ডল