ঝিকরগাছায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামে আওয়ামী লীগের গ্রুপের  সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে এ ঘটে। 
 
গ্রামবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার সময় হঠাৎ করে একদল অন্য দলের ওপর আক্রমন করলে পাঁচজন গুরুত্বর আহত হন। আহতদের ওমর আলীকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
 
গুরুত্বর আহত মহর আলী (৩০) ও হযরত আলীকে (২৮) বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্স এবং সবুজ (২৬) ও লোকমানকে (৩৩)ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। 
 
 
ইত্তেফাক/ইউবি