কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ওরফে মিলন (৪৫) আদালতে আত্মসমর্পন করেছেন।
মিলন উপজেলা জাসদের সহ-সভাপতি ও উপজেলার ১২নং আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সোমবার সকালে তিনি কুষ্টিয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁর আইনজীবীরা জামিন প্রার্থণা করলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান শুনানী শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মনিররুজ্জামান জানান, এ বছরের ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন গোরস্থানের সামনে মোটর সাইকেল আরোহী পল্লী চিকিসৎক আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান সাবুর গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই কাবিল উদ্দিন বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/নূহু