জলঢাকায় খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

জলঢাকায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।"মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার তরুনদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

নীলফামারী উপজেলা পরিষদের তহবিল থেকে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে ৫৭ জন খেলোয়াড়কে এ ক্রীড়া সামগ্রী প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।

এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, উপজেলা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, উপজেলা আ’লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, ক্রীড়া পরিষদ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক খেলোয়াড় দীলিপ রায়, আফিজার রহমান, হাফিজুর রহমান, মুকুল মাষ্টার ও নাজুমল আলম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ জলঢাকা স্টেডিয়াম মাঠের দখলকৃত জমি উদ্ধারসহ একটি বড় ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার প্রতিশ্রুতি দেন।

ইত্তেফাক/নূহু