নাল্লাপাড়া সড়কের সংযোগস্থল বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগ

নাল্লাপাড়া সড়কের সংযোগস্থল বিচ্ছিন্ন হওয়ায় জনসাধারণের চলাচল ও স্থানীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে পারছেন না। ফলে এদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে অন্যদিকে ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।  এলাকাবাসী ও ব্যবসায়ীরা সংযোগ সড়ক নির্মাণের জন্য লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিলেও তেমন অগ্রগতি নেই।

 

এ ব্যাপারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ভুঁইয়া বলেন, ‘আমরা শতাধিক গ্রামবাসী স্বাক্ষর করে সংযোগ সড়ক নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। সংযোগ সড়কটি বন্ধ হওয়ায় প্রায় ৮/১০টি গ্রামের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর আলী সাকির বলেন, সড়ক ও জনপথ সেতুটি নির্মাণ করায় রাস্তাটির সংযোগ স্থল বন্ধ হয়ে গেছে। বর্তমানে নাল্লাপাড়া বাজারের উপর দিয়ে সংযোগ সড়ক তৈরি করতে হবে। বাজারটি যেহেতু ভূমি অফিসের। সেক্ষেত্রে ভূমি অফিস আগে ঠিক করবে তারা কোন দিক দিয়ে রাস্তা দিবে। তারপর আমাদের কাজ শুরু হবে।’

ইত্তেফাক/নূহু