মোহাম্মদপুরে র‍্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ ২ ডাকাত গুলিবিদ্ধ, আটক ৬

 
রাজধানীর মোহাম্মদপুর একতা হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের সঙ্গে একদল ডাকাতের গুলিবিনিময় হয়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। আটক হন ৬ জন।  
 
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 
গুলিবিদ্ধরা হলেন- হেলাল (৩৫) ও সিরাজুল ইসলাম (৫৫)।
 
র‌্যাব সদর দফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান জানান, ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের জড়ো হওয়ার খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে যায়। ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে ভোর সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন।
 
ইত্তেফাক/কেকে