পূর্বধলায় সৌদি রিয়ালসহ ২ প্রতারক আটক

 
নেত্রকোনার পূর্বধলায় সৌদি রিয়ালসহ আবু তাহের রঞ্জিত (৪০) ও মোকসেদ আলী (৩৫) নামে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃত রঞ্জিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নোয়াপাই গ্রামের মৃত মতিয়র রহমানের ছেলে ও মোকসেদ আলী একই এলাকার শামছুদ্দিনের ছেলে।
 
নেত্রকোনা সদর সার্কেল ছানোয়ার হোসেন জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ঘুরে সৌদি রিয়াল দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে দেশীয় টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চারটি সৌদি রিয়াল ও প্রতারণার সরঞ্জামসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
 
ইত্তেফাক/কেকে