টরন্টোতে চালু হতে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিস। খবরে প্রকাশ, বিশ্বের সাতটি শহরে নতুন করে সাতটি বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে টরন্টো অন্যমত। বাকীগুলো হচ্ছে- অস্ট্রেলিয়ার সিডনি, ভারতের চেন্নাই, আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম, দক্ষিণ আফ্রিকার প্রিটাউন এবং রোমানিয়ার বুখারেস্ট।
উল্লেখ্য, কানাডায় লক্ষাধিক প্রবাসী বাঙালিদের মধ্যে সিংহ ভাগ বাঙালিই (প্রায় ৭০/৮০ হাজার) টরন্টোতে বসবাস করেন।
ইত্তেফাক/এমআই