দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

 
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে এসআই খসরুর আলম পৃথক অভিযান চালিয়ে কল্যাণপুর এলাকার জাকির মোল্লা, আতারপাড়া এলাকার ওমর আলী ও ইব্রাহিম, পশ্চিম উদয় নগরের ইউনুচ আলী ও শাহজালাল, আকন্দ পাড়ার বাক্কার আলী, জোতাশাহীর মাসুদ বেপারী ও শরিফুল এবং এএসআই ওবাইদুর বড়গাংদিয়া থেকে জাহিদ ও হাসানপুর থেকে আশরাফ আলীকে গ্রেফতার করেছে। 
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত অপরাধী এবং একাধিক মামলার পলাতক আসামি।
 
ইত্তেফাক/কেকে