পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়ার ৩৯ জন কর্মকর্তাদের মাসব্যাপী ৪২তম বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জনাব আ.রউফ চৌধুরী আজ মঙ্গলবার রাজধানী ঢাকার লালমাটিয়াস্থ ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউশন ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট-এ আয়োজিত এক অনুষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অডিট বিভাগের প্রধান জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কেএস নাজমুল হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ বিভাগের প্রধান জনাব মোঃ আজহারুল ইসলাম, লালমাটিয়া শাখার প্রধান গোলাম গাফ্ফার ইমতিয়াজ চৌধুরী এবং জনাব সুজিত কুমার সেন, এভিপি, (বিএআইটিডি) অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্যাংক এশিয়া সর্বদা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিভাগ এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে।
ইত্তেফাক/রেজা