সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামে বিষাক্ত সাপের কামড়ে হামিদা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামিদা দিরাই উপজেলার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মুছিউর রহমানের সহধর্মিণী। সে এক সপ্তাহ আগে বাবার বাড়ি দিরাইয়ে বেড়াতে এসে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে রাতে হামিদার বসত ঘরের একটি বিষদর সাপ (আলদ) ঢুকে তাকে কামড় দেয়। ওই সময় হামিদা চিৎকার করলে তার পরিবারের লোকজন এসে দেখতে পায় তাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান হামিদা। হামিদা নাগেরগাঁও গ্রামের মৃত হাফিজ উল্লাহর মেয়ে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান