হিলিতে জাল টাকাসহ যুবক গ্রেফতার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ রাসেল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। 
 
বুধবার সকালে অভিযান চালিয়ে জাল টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। রাসেল মিয়া টাঙ্গাইলের সদর উপজেলার দেলদোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 
 
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, হিলি সীমান্ত এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। তার কাছে ৫০০ টাকা নোটের বিভিন্ন সিরিজের ৩৫টি নোট ছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি