নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউপির শুলটিয়া গ্রামের রবিন গাছির মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সুর্বনা গাছি (১৩) কে মঙ্গলবার গভীর রাতে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোক জন ঘুম থেকে উঠে সুর্বনাকে স্থানীয় ছারু নামের এক ওঝার কাছে নিয়ে যায়। ওই ওঝা সুর্বনাকে দেখে পরিবারের লোক জনকে জানান, তাকে ইঁদুরে কামড় দিয়েছে, কিছু হবেনা বলে বাড়ি পাঠিয়ে দেয়।
বড়িতে আসার পর তার অবস্থার অবনতি হলে পুনরায় পার্শ্ববর্তী দেবী গ্রামের আকিক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/জামান