টুঙ্গিপাড়ায় যুবকের লাশ উদ্ধার

 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে টুঙ্গিপাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে গোপালপুর  বিলের মধ্যে একটি বটগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। 
 
জানা যায়, গোপালপুর গ্রামের চিত্তরঞ্জনের ছেলে পলাশের (১৯) লাশ টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। 
 
এসআই রাজু আহম্মেদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। 
 
ইত্তেফাক/কেকে